নিজস্ব প্রতিনিধি
আগামী কাল হতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বহু প্রতীক্ষীত পোষ্ট অফিসের ডিজিটাল কর্মাস সেবা ই-পোষ্ট। এ উপলক্ষে আগামী কাল ১০ অক্টোবর ২০১৮ বিকেল ৪ টায় ঢাকা জিপিও অডিটোরিয়ামে'৬৪ টি জেলা পোস্ট অফিসের ডিজিটাল কমার্স সেবা ই-পোস্ট চালু এবং হ্যান্ডসেট বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। এছাড়াও উপস্থিত থাকবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, জনাব নাহিম রাজ্জাক, এমপি, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল ,ই-ক্যাব জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।