নিজস্ব প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী রুদ্রকর ইউনিয়নের মাটি ও মানুষের পরিচিত মুখ, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব—শরীয়তপুর সদর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক, হিউম্যান রাইটস-আসক (শরীয়তপুর সদর)-এর সহ-সাধারণ সম্পাদক এবং রুদ্রকর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক ঢালী আসন্ন কাউন্সিলে রুদ্রকর ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার জোরালো ইচ্ছা পোষণ করেছেন। তাঁর এই ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক ঢালী দীর্ঘ দিন ধরে রাজপথে থেকে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের রাজনীতি করে আসছেন।তিনি তৃণমূল নেতাকর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন। বিশেষ করে তরুণ সমাজকে সুসংগঠিত করা এবং দলের কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে প্রশংসনীয়।
নেতাকর্মীরা জানান, আব্দুল মালেক ঢালী একজন পরীক্ষিত, লড়াকু ও সৎ সংগঠক। রুদ্রকর ইউনিয়ন যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং আধুনিকরূপে গড়ে তুলতে তাঁর মতো নেতৃত্বের বিকল্প নেই।
এ বিষয়ে যুবদল নেতা আবদুল মালেক ঢালী বলেন, "দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও দলের যেকোনো ক্রান্তিলগ্নে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। রুদ্রকর ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠনে রূপান্তর করার লক্ষ্যেই আমি সভাপতি পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলের দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়ন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।"