নিজস্ব প্রতিনিধি
টেক ওয়ার্ল্ড পরিবার অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছে যে, বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন পরিচালক, স্টার কম্পিউটার্সের স্বত্বাধিকারী জনাব আলী আকবর খান আজ (১৩ অক্টোবর, ২০১৮) দুপুরে ইহকাল ত্যাগ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
টেক ওয়ার্ল্ড পরিবার জনাব আলী আকবর খানের অকাল প্রয়াণে শোকাহত ।
টেক ওয়ার্ল্ড পরিবার জনাব আলী আকবর খানের বিদেহী আত্মার শান্তি কামনা করছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন পরিচালক, স্টার কম্পিউটার্সের স্বত্বাধিকারী জনাব আলী আকবর খানের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা এবং জনাব আলী আকবর খানের রুহের মাগফেরাত কামনা করছে টেক ওয়ার্ল্ড পরিবার ।জনাব আলী আকবর খান বেসিসের সদস্য ও স্টার কম্পিউটার্সের সি ও ও রেজোয়ান খানের বাবা।