নিজস্ব প্রতিনিধি
গত ১৬ই জুলাই ২০১৮ই তারিখ রোজ সোমবার ইনফরমেশন সিকিউরিটি অ্যালায়েন্স এর এক জরুরী মিটিং বাংলাদেশ কম্পিউটার সমিতির অফিসে মি. তপন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উক্ত সভায় দেশের প্রযুক্তি বিকাশের সাথে সাথে ক্রমবর্ধমান ঝুকির কথা বিবেচনায় এনে একসাথে কাজ করার অঙ্গীকার করা হয়।
নেতৃবৃন্দ প্রযুক্তি হইতে বিভিন্ন ঝুকি নিয়ন্ত্রনে রাখতে যৌথভাবে কর্মপ্রণালী প্রণয়নের উপর জোর দেওয়া হয়। সেই লক্ষ্যে ইনফরমেশন সিকিউরিটি অ্যালায়েন্স আরো শক্তিশালী এবং গতিশীল করার জন্য দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।