মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম জহির আসন্ন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং জনসাধারণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।
সাইফুল ইসলাম জহির ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করে বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার শক্তি। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড গড়তে আপনাদের পাশে নিয়ে কাজ করতে চাই।”
তিনি ওয়ার্ডবাসীর কাছে তাঁর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।