নিজস্ব প্রতিনিধি
বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।
আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে
একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের প্রধান সূচক হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি। যা মূলত ওই দেশের বার্ষিক পণ্য-পরিষেবা উন্নয়নের সামষ্টিক হিসাব। এই হিসাবকে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওই দেশের মাথাপিছু আয়।
তবে আইএমএফের এই তালিকায় মাথাপিছু আয়ের পাশাপাশি জনগণের গড় ক্রয়ক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আইএমএফের শীর্ষ ধনী দেশের তালিকা দুই প্রকারের হয়— বার্ষিক ও ত্রৈমাসিক। বুধবার যে তালিকায়টি প্রকাশ করেছে আইএমএফ, সেটি ত্রৈমাসিক।