মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আশিকুর রহমান ডালিম। নিজ ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা এবং জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে আশিকুর রহমান ডালিম বলেন, ৬ নং ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। এ ছাড়া একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মাদক-জুয়ামুক্ত ওয়ার্ড গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।