নিজস্ব প্রতিনিধি
ব্যবহারকারীদের ভোগান্তির অভিযোগ আমলে নিয়ে দু’ঘন্টার মধ্যে সমস্যা সমাধান করেছে গুগলের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় মধ্যরাত থেকে ইউটিউবের সাইটে প্রবেশের পর কোনো কন্টেন্ট পর্দায় আসছিলো না বলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কর্তৃপক্ষকে অভিযোগ করেন ব্যবহারকারীরা।
শুধু ইউটিউব-ই নয়, তাদের টিভি, মিউজিক কোনো কিছুরই সেবা পাওয়া যায় নাই। ওয়েবসাইটে প্রবেশের পর স্বাভাবিক সময়ে যেসব ফিচার বা বিনোদনমূলক অনুষ্ঠান পর্দায় আসার কথা, তার কিছুই দেখায় নাই।
তবে অভিযোগ পাওয়ার পর দ্রুতই এ সমস্যা থেকে উত্তরণে কাজ শুরু করা হয়েছে বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশও করে।
পরে সেবা স্বাভাবিক হলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। তবে সমস্যার কারন ব্যাখ্যা করেনি ইউটিউব।