নিজস্ব প্রতিনিধি
ওরাকল ক্লাউড প্রতিদিন আপডেট হচ্ছে। গ্রাহকদের এই আপডেটগুলো সম্পর্কে জানাতে ওরাকল সম্প্রতি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এর উদ্বোধন করেছে। ওরাকল ইউনিভার্সিটি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে। এর মাধ্যমে একজন গ্রাহক ওরাকল ক্লাউড সম্পর্কে সকল তথ্য পাবেন, এতে রয়েছে বিভিন্ন রকম ক্লাউডের ব্যবহার নিয়ে মডিউল, ভিডিও টিউটোরিয়াল এবং স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন।
ডিজিটাল এই প্ল্যাটফর্ম সম্পর্কে ওরাকল ইউনিভার্সিটি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেমিয়েন ক্যারি বলেন, “ক্লাউড টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হয়, যোগ হয় নতুন নতুন ফিচার। আমাদের গ্রাহকরা যাতে এই পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে নিজ নিজ ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন সে জন্যই এই অনলাইন প্ল্যাটফর্ম। এর ফলে যারা ওরাকল ক্লাউড সেবা নিতে চান তারাও এই পণ্য সম্পর্কে জানতে ও শিখতে পারবেন।”