চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (CWAB) চুনারুঘাট উপজেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চুনারুঘাটের ক্রিকেটারদের কল্যাণ, স্থানীয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা বলেন, চুনারুঘাটে ক্রিকেটের সম্ভাবনা রয়েছে। ক্রিকেটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত ও সহযোগিতা করা প্রয়োজন। সংগঠনের মাধ্যমে ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন নিয়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা ক্রিকেটের উন্নয়নে ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত উদ্যোগে চুনারুঘাটের ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং নতুন প্রজন্মের ক্রিকেটাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।