মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
শারীরিক ফিটনেস বৃদ্ধি, আত্মরক্ষার কৌশল শেখা এবং খেলাধুলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কারাতে ও জুডো প্রশিক্ষণ কার্যক্রম।
প্রশিক্ষণ স্কুলটিতে শিশু ও তরুণদের কারাতে ও জুডোর মৌলিক কৌশল থেকে শুরু করে উন্নত পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও আত্মরক্ষার দক্ষতা অর্জন করতে পারবে।
প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ‘নতুন কুঁড়ি’র কারাতে ও জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। পাশাপাশি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে।
আগ্রহী শিশু, তরুণ ও অভিভাবকদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ এবং বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।