নিজস্ব প্রতিনিধি
আগে শ্রমিকলীগের নামে ব্যাপক চাঁদাবাজি
হতো। এখন যারা যে কোন দলের নাম ব্যবহার করে
চাঁদাবাজি করবে, আমরা তাদের প্রতিহত করব।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান প্রধান অতিথির
বক্তব্যে বলেছেন, আগে শ্রমিকলীগের নামে ব্যাপক চাঁদাবাজি হতো। এখন যেকোন দলের নাম ব্যবহার করে
চাঁদাবাজি করবে আমরা তাদের প্রতিহত করব। নোয়াখালীতে কোন চাঁদাবাজের ঠাঁই হবেনা। তিনি
সিএনজি সহ পরিবহন সেক্টরকে উদ্দেশ্যে করে এমন বক্তব্য রাখেন। নোয়াখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ
ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান এ কথা বলেন।
সবাই সতর্ক হয়ে যান। নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি চলবে না।বলে তিনি হুঁশিয়ারি দেন।
শনিবার দুপুরে নোয়াখালীর মাইজদী হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নোয়াখালী জেলা শ্রমিক
কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। নোয়াখালী জেলা
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহিরুল আলম এর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য
রাখেন জেলা জামাত ইসলামের আমির মাওলানা ইসহাক খন্দকার। আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ
ফেডারেশনের সহ-সভাপতি ও জামাত নেতা মাওলানা মিজানুল হক মামুনও সাধারণ সম্পাদক রিজওয়ানুল
হক। সদর উপজেলা জামাতের আমির হাফেজ মহিউদ্দিন। জামাত ইসলাম নেতা নিজামুদ্দিন ফারুক