নিজস্ব প্রতিনিধি
গতকাল শুক্রবার বাদ জুম্মা বিএনপি ও জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাবতলী বেরিবাঁধ সিটি কলোনির নয় নং ওয়ার্ডের ১০ নং ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কালাম এর নেতৃত্বে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন ও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় গাবতলী এলাকার আওয়ামী,যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একসময় মোঃ কালাম বলেন জননেত্রী শেখ হাসিনা ও আমাদের ঢাকা ১৪ আসনের অভিভাবক মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল যে নির্দেশনা দিবেন জিবনের বিনিময়ে হলেও কর্মসূচি বাস্তবায়নে সবসময় রাজপথে থাকব