মাহাবুবুর রহমান শিপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা ও চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ, দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি বলেন, দেশে একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গোলাম মোস্তফা ভূঁইয়া আরও বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রিয় দল বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।” তিনি ১৯৮০-এর দশকে দীর্ঘ সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের আপসহীন ভূমিকার কথা স্মরণ করেন।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ও এর নেতাকর্মীদের রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আগামী দিনেও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও কল্যাণে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় গোলাম মোস্তফা ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান,প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান এবং নোয়াখালী জেলা ও চাটখিল উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।