মাহাবুবুর রহমান শিপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির ভূঁইয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, “১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।”
আলমগীর কবির ভূঁইয়া বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশের উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও সংগ্রাম করেছেন।
পরিশেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরকোট ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলমগীর কবির ভূঁইয়া।