মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করছেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ রিপন পাটোয়ারী।
পরকোট ইউনিয়নের কৃতী সন্তান এই দুই যুবদল নেতা ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে তারা চাটখিল উপজেলা ও পরকোট ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ছাত্রজীবন থেকেই নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। পরবর্তীতে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ সোহেলকে পরকোট ইউনিয়ন যুবদলের সভাপতি এবং মোঃ রিপন পাটোয়ারীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রতিকূল পরিবেশে হামলা-মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হলেও তারা দলীয় রাজনীতি থেকে নিজেদের আড়াল করেননি বলে দাবি করেন। বরং প্রতিকূল পরিস্থিতিতেও সহযোদ্ধা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সোহেল ও রিপনের নেতৃত্বে পরকোট ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বেড়েছে। সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।
দুই নেতা দাবি করেন, চাটখিল উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় পরকোট ইউনিয়ন যুবদল বর্তমানে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত। ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে তারা কাজ করে যাবেন।
আগামী দিনে পরকোট ইউনিয়নের উন্নয়ন, যুবসমাজকে সংগঠিত করা এবং একটি গতিশীল ও মাদকমুক্ত সমাজব্যবস্থা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতা মোহাম্মদ সোহেল ও রিপন পাটোয়ারী। এলাকার উন্নয়ন ও সামাজিক কল্যাণে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।