মাহাবুবুর রহমান শিপন
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা মাওলানা মহিউদ্দিন হাসান, বিএনপি নেতা শাহাজাহান রানা, চাটখিল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক জসিম মাহমুদ, ওসি (তদন্ত) দেবাশীষ রায় এবং জুলাই আন্দোলনে আহত তাহা ইয়াসিনসহ অন্যান্যরা।
সভায় বক্তারা ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং দিবসটি যথাযথ মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ৫ আগস্টের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।