মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন বাছাই ও যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটিতে সরকারি প্রাথমিক শিক্ষা অফিসারদের পাশাপাশি বেসরকারি সদস্যও রাখা হয়েছে।
গঠিত কমিটির বেসরকারি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউছুফ উন নবী বাবু এবং চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদনগুলো যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুপারিশ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি বদলির আবেদনগুলো যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানা গেছে।