মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং জিআর/নন-জিআর পরোয়ানাভুক্ত ৭ জন রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) চাটখিল থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনায়, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাশের তত্ত্বাবধানে এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফের নেতৃত্বে পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিআর-১২২/২৬ মামলায় ৪০৬/৪০৮/৪২০ ধারায় পরোয়ানাভুক্ত সানুখালী গ্রামের পাপন হাসান ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নন-জিআর-৬০/২৬ই মামলায় পরোয়ানাভুক্ত হরিকৃষ্ণপুর গ্রামের আবদুর রউফ ওরফে রবিন, মো. রনি ও ফজলুকে এবং মধ্য বদলকোট গ্রামের ফাহিমা আক্তার, রেজিয়া খাতুন, ফারজানা আক্তার ওরফে সেলিনা এবং আবদুর রাজ্জাক ওরফে জাকিরকে গ্রেপ্তার করা হয়।
চাটখিল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
চাটখিল থানার ওসি মো. আব্দুল মোন্নাফ জানান, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।