মাহাবুবুর রহমান শিপন
সিটিজেনস ব্যাংক বাংলাদেশ (পিএলসি) চাটখিল উপজেলা শাখার উদ্যোগে ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বিষয়ক গ্রাহক সমাবেশ শনিবার দুপুরে ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সিটিজেনস ব্যাংক চাটখিল উপজেলা শাখার ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ইসলামিক ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম শিকদার।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ এবং জামায়াত নেতা মাওলানা রাকিব উদ্দিন।
অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. রফিকুল ইসলাম শিকদার তাঁর বক্তব্যে ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি গ্রাহকদের জন্য ব্যাংকের বিদ্যমান সেবা, সুবিধা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শেষে উপস্থিত গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।