মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সন্তান, কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ হোসাইন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তিসহ নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার জন্য গঠিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কমিটির সঙ্গে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
দায়িত্বের অংশ হিসেবে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি, নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন বিষয় সমন্বয় এবং নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনায় তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৈয়দ হোসাইন মাহমুদের এ দায়িত্বপ্রাপ্তিতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ তার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং রামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুভেচ্ছা ও অভিনন্দন
সৈয়দ হোসাইন মাহমুদ
ঢাবি সিনেট নির্বাচনে সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হওয়ায়।