নিজস্ব প্রতিনিধি
ঢাকার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার এর নির্দেশে অভিযান চালিয়ে বিস্ফোরক সহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল গভীর রাতে কোতয়ালী থানাধীন শাঁখারী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে
থার্টি ফার্সট নাইট উপলক্ষে অবৈধ আতশবাজি (পটকা, তারাবাতি, ক্র্যাকারস,ঝরনা বাতি, চকলেট বোম, রকেট বোম, ইত্যাদি) মোট ১৮ কেজি, ২০০ গ্রাম বিস্ফোরক সহ সন্জিত ধরকে গ্রেফতার করে পুলিশ।
তাহার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার।