নিজস্ব প্রতিনিধি
দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডেরে বটতলা সংলগ্ন এক সংখ্যালঘুর বসতঘরে রাতের আধারে আতসবাজির মত বোমার বিস্ফোরণ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়েছে একটি সন্ত্রাসী গ্রুপ।
বটতলার মৃতঃ নির্মল বেপারীর ছেলে উত্তম বেপারি জানায়, চরগুমানী মৌজায় এস এ ৫২৪ নং খতিয়ানে পিতার ওয়ারিশ সুত্রে তারা সাড়ে ২৫ শতাংশ জমির মালিক। একই বাড়ির মৃত নগেন্দ্র বেপারির ছেলে শিক্ষক নেপাল বেপারি তার চাচার ওয়ারিশ সনদ জাল করে আমাদের দখলকৃত বসতঘর সহ ওই জমি গোপনে আবুল বাশার নামে জনৈক ব্যক্তির কাছে ২/২/২০২৩ সালে ২/২ /২০০৪ সালের একটি জাল সনদে বিক্রি করে দেয়।
এরই মধ্যে দফায় দফায় জমি দখলের ব্যর্থ চেষ্টা চালায় নেপাল মাষ্টার। ওই জমি নিয়ে বহু সালিশ দরবার হলেও নেপাল মাষ্টার কোন কাগজপত্র দেখাতে পারেনি।ইতিমধ্যে নেপাল মাস্টার ৩৪৭১ নং নামজারি খতিয়ানের নির্মল বেপারির বিরুদ্ধে দৌলতখান এ্যাসিল্যান্ড কোর্টে মামলা করেন।
কিন্ত নেপাল মাষ্টার সঠিক ওয়ারিশ সনদ দেখাতে না পারায় এ্যাসিল্যান্ড ওই মালাটি খারিজ করে দেন। এদিকে ওই মামলাটি চলমান থাকা অবস্থায় জাল সনদ দিয়েই জমি বিক্রি করে নেপাল মাষ্টার । সর্বশেষ ১৭ ফেব্রুআরি শুক্রবার দিবাগত রাত অনুমান আড়াইটার সময় নেপাল মাস্টারের নেতৃত্বে ২০/২৫ জন বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ব্যাপক বোমার বিস্ফারণ ঘটিয়ে নির্মল বেপারীর বসতঘরে হামলা ভাংচুর চালিয়ে স্বর্ণ অলংকারসহ ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে । এসময় তাদের হামলায় উত্তম ও তার মা সুচী রানী,ভাই উজ্জ্বল, উত্তমের মেয়ে জ্যোতি রানিসহ চারজন গুরুতর আহত হয়েছে। রাতে ৯৯৯ ফোন পেয়ে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে উত্তম বাদী হয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে বলে উত্তম জানায়।
অভিযুক্ত নেপাল মাষ্টার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মোঃ ফরিদুল ইসলাম, ভোলা