মুন্সীগঞ্জ প্রতিনিধি:
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করতে তুরকস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে গাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিন সন্তান ও চার নাতি-নাতনিসহ পরিবারের সাত সদস্যকে হারানোর এক সপ্তাহ পর তুরস্কে যাচ্ছে হানিয়া।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এরদোয়ান ইসরাইলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। গাজায় একাধিকবার ত্রাণভর্তি জাহাজও পাঠিয়েছে তুরস্ক।
হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এরদোগান বলেছেন, আমি শুক্রবার প্যালেস্টাইনের নেতাকে স্বাগত জানাব। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব।