নিজস্ব প্রতিনিধি
গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা: মো:মিজানুর রহমান বলেছেন বাংলাদেশের টেকসই গণতন্র ও জনআকাঙ্খা বাস্তবায়নে দীর্ঘদিন যাবত গণফোরাম ড.কামাল হোসেনের নেতৃত্বে যে লড়াই সংগ্রাম করে যাচ্ছে তা বাস্তবায়নে ঐক্যবন্ধ ভাবে সবাইকে কাজ করতে হবে।সদ্য প্রয়াত গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ও বীর মু্ক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদ সদস্য ফজলুল হক সরদারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন তারা ছিলেন দেশের জন্য যুদ্ধ করা বীর সেনানী, জনগণের প্রকৃত সেবক ও নেতা।তারা গণফোরাম ও দেশের মানুষের মনের মনিকোটায় দীর্ঘকাল থাকবেন।
অদ্য ২৮ জুন শবিবার সকালে গণফোরাম চাঁদপুর জেলা কমিটির আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা: মিজান একথা বলেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত সভায় গণফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সেলিম আকবর সভায় সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয়
কোষাধ্যক্ষ শাহ নুরজামান,যুগ্ম-সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম,মুহাম্মদ রওশন ইয়াজদানী।এ ছাড়াও মরহুম ফজলুল হক সরদারের পরিবারের সদস্য,স্হানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।সভায় গণফোরাম সভাপতি মরহুম মোস্তফা মহসিন মন্টু ও উপদেষ্টা পরিষদ সদস্য এডভোকেট ফললুল হক সরদারের জন্য তাদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।