মোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি
রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘সিরাত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, ক্বিরাত, হামদ ও নাত এবং সিরাত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী মোট ১৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে কুইজ প্রতিযোগিতায় ৪ জন, ক্বিরাত প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ৩ জন ও ছাত্রী বিভাগে ৩ জন, হামদ ও নাত প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ৩ জন ও ছাত্রী বিভাগে ৩ জন এবং সিরাত রচনা প্রতিযোগিতায় ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসূলুল্লাহ (সা:) এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে। ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে নিয়মিতভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে । দেশ ও জাতির কল্যাণে তাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবনে হুসাইন-সহ বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছগির ইবনে ইসমাইল, নকিব বিন আবদুল বাতেন ও আঞ্জুমানা আরা।