মাহাবুবুর রহমান শিপন
গতকাল বুধবার পূর্বশিখাসহ কয়েকটি অনলাইন পোর্টাল এবং আজ বৃহস্পতিবার কয়েকটি জাতীয় দৈনিকে ‘ইউপি সচিবের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দীর্ঘদিন ধরে সরকারি বিধি-বিধান অনুসরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি আরও জানান, সাংবাদিকরা যেদিন পরকোট ইউনিয়ন পরিষদে যান, সেদিন তিনি পরিষদের কাজের প্রয়োজনে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একটি জরুরি সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে ফিরে আসেন।
প্রতিবাদে তিনি বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো সত্যতা নেই। তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
প্রতিবাদকারী: আলমগীর হোসেন
সচিব, ৩ নং পরকোট ইউনিয়ন পরিষদ, চাটখিল, নোয়াখালী।