নিজস্ব প্রতিনিধি
ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে মানসিক দৈহিক প্রতিবন্ধী বিষয়ে
বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উক্ত সেমিনারে
ভৈরব সহ পার্শ^বর্তী বেলাব, রায়পুরা, কুলিয়ারচর ও বাজিতপুর থানা সহ বিভিন্ন
এলাকার শতাধিক নারী-পুরুষ, রোগী ও গন্যমান্য বক্তিগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সেমিনারে সভাপতিত্ব করেন- ডাঃ লায়লা আখতার । এতে প্রধান অতিথি
ছিলেন, প্রখ্যাত হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ ফারুক। তিনি
বলেন- একজন প্রতিবন্ধী এখন আর পরিবারের বোঝা নয়। সঠিক চিকিৎসা এবং
সহযোগীতা পেলে সেও সমাজে ভালো অবদান রাখতে পারে। বিশেষ অতিথি ছিলেন,
নরসিংদী সরকারী কলেজের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা
কর্মকর্তা রিফাত জাহান প্রভা, প্রধান শিক্ষক এম.এ মুহিত, ডাঃ মোঃ রাশেদ
মিয়া। অনুষ্ঠানে কিছু প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যত
পরিকল্পনার কথা বলেন। অনুষ্ঠানে বক্ষব্যাধি ও হাপাঁনী বিশেষজ্ঞ ডাঃ লায়লা আখতার
বলেন, সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে প্রতিবন্ধী শিক্ষার্থীদের এখন
থেকে সপ্তাহে ১ দিন ফ্রি চিকিৎসার ঘোষণা দেন। সকল চিকিৎসক ও সরকারী
কর্মকর্তা ও সমাজের বিত্তবানরা যেন সহায়তায় এগিয়ে আসেন । অনুষ্ঠান
পরিচালনা করেন- মোঃ নাজিম উদ্দিন ।