নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকার ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মো. নাজমুল হোসেন।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১০টায় তিনি নোয়াখালী জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি মো. নাজমুল হোসেন ডিএসবি’র বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম, তথ্য সংরক্ষণ, দাপ্তরিক শৃঙ্খলা এবং দায়িত্ব পালনের বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা, সতর্কতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় পরিদর্শন বইয়ে নোট লিখে স্বাক্ষর করেন।
এ সময় নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।