মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, কনভেয়ার গ্রুপ অব কোম্পানিজ চেয়ারম্যান, সমাজসেবক ও শিক্ষানুরাগী কবির আহমেদ নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডকে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সভাপতি প্রার্থী কবির আহমেদ বলেন, “ক্লাবের সদস্যরাই নোয়াখালী
সবচেয়ে বড় শক্তি। প্রবীণ সদস্যদের অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের তরুণদের কর্মশক্তি ও উদ্যমকে সমন্বয় করে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও গতিশীল নোয়াখালী ক্লাব গড়ে তোলা সম্ভব।
কবির আহমেদ আরও বলেন, আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নে ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি। সদস্যদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ক্লাবের উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি প্রার্থী কবির আহমেদ ক্লাবের সকল সদস্যের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।