মাহাবুবুর রহমান শিপন
নোয়াখালী জেলা পুলিশে যোগদান করা ২৭তম বিসিএস (পুলিশ ক্যাডার) উত্তীর্ণ তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
রোববার (১৬ আগস্ট) নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া, মোহাম্মদ আবদুর রহিম এবং আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দায়িত্ব পালনে তারা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।