নিজস্ব প্রতিনিধি
পার্বতীপুরের মধ্যপাড়ায় যুব সংঘের নামে বিভ্রান্তমুলক অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মধ্যপাড়া বাজারের, বৌ বাজার নামক স্থানে যুব সংঘ চত্বরে ওই মানববন্ধনে অংশ নেয় যুব সংঘের সদস্যবৃন্দ সহ এলাকার শত শত প্রতিবাদী মানুষ।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সংঘ সদস্য মজিদুল মন্ডল, ধেদা মিয়া, শাহিনুর রহমান শাহিন, মানিক মিয়া, জুলফিকার আলী ও মাহাবুর রহমান প্রমুখ। বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, অদুর ভবিষ্যতে আমাদের এই স্বনামধন্য সংগঠনের বিরুদ্ধে কেউ লিপলেট ব্যানার ছাপিয়ে কিংবা কোন রুপ মিথ্যাচার প্রচার করলে আমরা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।
আয়োজকরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এলাকার দেড় শতাধিক তারুন্যদিপ্ত যুবক অনেক চড়াই উতরাই পেরিয়ে এই যুব সংঘটি প্রতিষ্ঠা করেছি। কিন্তু আমাদের সংঘের উন্নয়ন মুলক কর্মকান্ড ও জনপ্রিয়তা দেখে এলাকার কতিপয় দুস্কৃতকারী সংঘের বিরুদ্ধে অপপ্রচারনায় লিপ্ত হয়েছে। ওই চক্রটি রাতের অন্ধকারে সুকৌশলে বেনামে লিপলেট বিতরনের মাধ্যমে মধ্যপাড়া বৌ বাজারের জনপ্রিয় যুব সংঘের সম্মান ক্ষুন্ন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মাহফিজুল ইসলাম রিপন