মোঃ আকাশ মিয়াজী
বাংলাদেশ যত সবুজায়ন হবে মানুষ ও সকল প্রাণী তত সুরক্ষিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল এর সভাপতি সিনিয়র সাংবাদিক টি এইচ এম জাহাঙ্গীর।
৫ জুলাই (শনিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃক্ষরোপন ও বিতরণ কালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল ও লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়নগঞ্জ সিটির যৌথ আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসুচীতে লায়ন জেলা ৩১৫ এ২ এর পিডিজি, পিসিসি লায়ন প্রকৌশলী মোঃ আব্দুল ওহাব পিএমজেএফ বলেন নিজেদের জীবনের প্রয়োজনে দেশের জনগণকে বৃক্ষরোপন করার আহবান জানিয়ে তিনি।
লায়ন জেলা ৩১৫ এ২ এর জেলার গভর্নরের আহবানে সকল ক্লাব এ বছর দেশব্যাপী দশ লক্ষ গাছের চারা রোপন করার কর্মসুচী গ্রহণ করেছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ও মেট্রোরেলের নীচে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসুচীতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সাংবাদিক মো: আব্দুল আউয়াল সিতু,বিল্লাল হোসেন,সিদ্দিকুর রহমান,আহমেদ আলী মো: আকাশ মিয়াজী, মিফজলুল হক সুমন,কায়সার রহমান।লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়নগঞ্জ সিটির পক্ষে উপস্হিত ছিলেন
রিজিওন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন মোঃ আশরাফুল আলম, লায়ন্স ক্লাব অফ ঢাকা নারায়ণগঞ্জ সিটির প্রেসিডেন্ট লায়ন মুহাম্মদ নজরুল ইসলাম, ট্রেজারার লায়ন মোহাম্মদ মিল্লাত হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির প্রেসিডেন্ট লিও বিনি ইয়ামিন সিয়াম এবং সেক্রেটারি লিও আরাফাত।