মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক নোয়াখালী জেলা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় তিনি নোয়াখালী জেলা পুলিশ অফিস এবং পুলিশ অফিস হিসাব শাখার ২০২৫-২৬ অর্থবছরের প্রথম অর্ধবার্ষিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি নোয়াখালী জেলা পুলিশ অফিস ও হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন।
একই সঙ্গে তিনি নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি পরিদর্শন বইয়ে নোট লিখে স্বাক্ষর করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা, সতর্কতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।