নিজস্ব প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিটে কর্মরত মাই টিভির বিশেষ প্রতিনিধি ও ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইউসুফ আলী তার স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন। শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর মোল্লাপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের আগে এসি চালিয়ে শীততাপ নিয়ন্ত্রণের উদ্বোধন করেন ইউসুফ আলী কল্যান তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। স্ত্রীর প্রতি অপরিসীম ভালবাসা থেকে ব্যতিক্রমী এ আয়োজন করেছেন তিনি। জানা গেছে ২০০৪ সালে পিতা-মাতা ও স্বজনহীন সুফিয়া আক্তার কান্তার সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনারগাঁয়ের স্বনামধন্য সাংবাদিক ইউসুফ আলী। পারিবারিক জীবনে একে অপরের প্রতি আঘাত ভালোবাসা ও বিশ্বাস জন্ম নেয়। সেই ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করতে ১৪ আগষ্ট স্ত্রীর জন্মদিন উপলক্ষে মসজিদে শীততাপ নিয়ন্ত্রনের ব্যবস্থা করার উদ্যোগ নেন সাংবাদিক ইউসুফ আলী। সেই উদ্যোগ বাস্তবায়ন করতে শুক্রবার স্থানীয় মুসল্লীদের সাথে নিয়ে শীততাপ নিয়ন্ত্রনের উদ্বোধন করেন তিনি। ইউসুফ আলী বলেন, সহধর্মিনীর জন্মদিন উপলক্ষে ইচ্ছে