নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের মধ্যে ৯ জন নারী ও ৮ জন পুরুষ।
সোমবার বিকালে ফরিদপুর শহরের তিনটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান। তিনি বলেন, ফরিদপুর শহরের কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।