নিজস্ব প্রতিনিধি
ঢাকা মহানগর দক্ষিন ৩৬ নং ওয়ার্ডের উদ্যোগে সুপেয় পানি সরবরাহ ও সচেতনা মূলক লিফলেট বিতরণ করা হয়। আজ সকালে তাঁতী বাজার মোড়ে পথযাত্রী ও সর্বসাধারণ মানুষের মাঝে সুপেয় পানি ও লিফলেট বিতরণ সহ সচেতনা মূলক ক্যাম্পেইন করা হয়। এতে অংশ গ্রহন করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটিরি সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, এডভোকেট নিজামউদ্দীন, সভাপতি আব্দুল গাফফার,৩৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজেম হোসেন, মোঃ বাবলু সহ নেতা কর্মীরা।