মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর চাটখিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রশিদ মামুনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
চাটখিল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন রাজ ও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব অশ্রু বিন্দু পাটোয়ারীর উদ্যেগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক যুগ্ন আহ্বায়ক লিয়াকত আলী,উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়, শাহপরান, ও নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক বেলায়েত হোসেন দীপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি মিজি, আদিব বিন মনোয়ার, শাওন মুন্সি, মো. ফরিদ, রিফাত, আরমান, পৌর ছাত্রদল নেতা ফারুক, আবির, সাদ্দাম ও ফাহাদ এবং চাটখিল কামিল মাদ্রাসা ছাত্রদল কমিটির সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে নানা স্লোগান দেওয়া হয়। মিছিলটি চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রদলের সভাপতি উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ভিপি ফারুক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন রাজ ও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব অশ্রু বিন্দু পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, দমন-পীড়ন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।
সমাবেশ থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।