মাহাবুবুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য উপযুক্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হবে।
এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার ক্ষেত্রে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।