নিজস্ব প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদলের সদস্য এবং ৩ নম্বর পরকোট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করবেন—এটাই প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।
পরিশেষে তিনি চাটখিল উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং উৎসবটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপিত হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।